Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Women found dead: ক্যানিংয়ে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অবসাদ না-কি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ

The bloody body of the housewife was recovered in Canning
The bloody body of the housewife was recovered in Canning

 

ক্যানিং, ১৮ জুলাই : এক গৃহবধূর গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। মৃতার নাম-অঞ্জলি নস্কর (৪০)। ক্যানিংয়ের থুমকাঠি উত্তর মিঠাখালি গ্রামের ঘটনা। মঙ্গলবার সকালে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিগত বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন। সূত্রের খবর, দেনাগ্রস্ত হয়ে পড়ার কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী দিলীপ নস্করের সঙ্গেই থাকতেন অঞ্জলি। এদিন সকালে দিলীপ ঘরের বাইরে বের হলেই ঘরে থাকা ধারালো বটি দিয়ে ওই গৃহবধূ নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার আই সি সৌগত ঘোষ নিজেই ঘটনাস্থলে যান। সঠিক কী কারণে এই ঘটনা, এটা খুন না-কি আত্মহত্যা সেই সব তদন্ত করে দেখছে পুলিশ।


You might also like!