Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

TMC-BJP Clash: আরামবাগে উত্তেজনা, বিজেপির ট্যাবলো ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

Trinamool Accused of Vandalizing BJP Tableau
Trinamool Accused of Vandalizing BJP Tableau

 

আরামবাগ, ১৮ এপ্রিল : ভোটের আবহে হুগলি জেলার আরামবাগ শহরের দোতাপাড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লো। বিজেপির ট্যাবলো-টোটো ভাঙচুর এবং এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দক্ষিণ বাদলকোনা এলাকায় নির্বাচনী প্রচার শেষ করে একটি ট্যাবলো-টোটো নিয়ে ফিরছিলেন চালক। সেই সময় দোতাপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি গাড়িটিকে ঘিরে ধরে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত এক বিজেপি কর্মী প্রতিবাদ করলে তাকেও শারীরিকভাবে আঘাত করা হয়। এতে তিনি আহত হন এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে অন্যান্য বিজেপি কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ এবং আহত কর্মীর খোঁজখবর নেন।

অন্যদিকে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘোড়ুই জানান, বিষয়টি তাঁর কানে এসেছে এবং যদি দলের কেউ যুক্ত থাকেন, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

You might also like!