Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Durgapur:দুর্গাপুরে পৌঁছল বিকশিত ভারত সংকল্প যাত্রার ট্যাবলো, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়ে খুশি জনসাধারণ

The tableau of the evolving Bharat Sankalp Yatra reached Durgapur
The tableau of the evolving Bharat Sankalp Yatra reached Durgapur

 

দুর্গাপুর, ১১ জানুয়ারি : বিকশিত ভারত সংকল্প যাত্রার সুসজ্জিত ট্যাবলো বৃহস্পতিবার এসে পৌঁছল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিজোনের নতুন পল্লিতে। সুসজ্জিত এই ট্যাবলোয় জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আহলুওয়ালিয়া। সাংসদ এদিন বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ নভেম্বর ঝাড়খণ্ড থেকে এই যাত্রার সূচনা করেন।

তিনি আরও বলেন, যাঁরা এখনও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পাননি, তাঁরা এখান থেকে সেই সব প্রকল্পের সুবিধার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। এই শিবিরে এসে বহু মানুষ বিভিন্ন প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেন এদিন। সুবিধাভোগীদের হাতে প্রকল্পের সুবিধার শংসাপত্র তুলে দেন সাংসদ।

প্রসঙ্গত, বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে এদিন বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেন। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়ে খুশি জনসাধারণ।


You might also like!