West Bengal

2 years ago

Sujay Krishna Bhadra:'কাকু'র স্বাস্থ্য সংক্রান্ত নথি নিয়ে সুপারকে ইডি দফতরে তলব

Sujay Krishna Bhadra
Sujay Krishna Bhadra

 

কলকাতা, ৬ ডিসেম্বর : অসুস্থ হলেই রাজ্যের নেতা-মন্ত্রীরা আসেন এসএসকেএম হাসপাতালে। এ বার সেই এসএসকেএমর সুপারকেই তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

সুপারকে বুধবারই এসে দেখা করতে বলেছে তারা ইডির দফতরে। সেই সঙ্গে তাঁকে বলা হয়েছে, নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর একটি স্বাস্থ্য রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে। এসএসকেএমে এই মুহূর্তে ‘চিকিৎসাধীন’ রয়েছেন ‘কাকু’।

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই এসএসকেএমের হাসপাতালে রয়েছেন সুজয়বাবু। ইডি সম্ভবত জানতে চায়, তার এখনও আরও কতটা চিকিৎসার প্রয়োজন? আপাতত কেমন আছেন তিনি? সম্ভবত সেই জন্যই ‘কালীঘাটের কাকু’র চিকিৎসা সংক্রান্ত বিশদ রিপোর্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের সুপারকে আসতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এর আগেও বহুবার সুজয়কে দেখতে হাসপাতালে গিয়েছেন ইডির গোয়েন্দারা। তদন্তের প্রয়োজনে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনাও তাঁরা সংগ্রহ করেছেন তাঁরা। তবে এ বার আর এসএসকেএমে যাননি তাঁরা। বদলে ডেকে পাঠিয়েছেন সুপারকেই।


You might also like!