Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Pema Khandu:বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য, বলেছেন মুখ্যমন্ত্রী খান্ডু

Pema Khandu
Pema Khandu

 

ইটানগর, ১৭ জুলাই  : অরুণাচল প্রদেশে চলমান বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রাজ্য। বলেছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী খান্ডু বলেন, গতকাল রবিবার বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় এক পর্যালোচনা বৈঠক করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সক্রিয়।

আগাম সতর্কতা অবলম্বন করে সময়মতো জনসাধারণকে সাবধান থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খান্ডু। মুখ্যমন্ত্রী বলেন, বর্ষার মরশুম শুরু হওয়ার বহু আগে তিনি রাজ্যের দুৰ্যোগ-প্ৰবণ এলাকার বাসিন্দাদের প্রতি আবেদন জানিয়ে বলেছিলেন, কেউ যেন ভারী বৃষ্টিপাতজনিত ঝুঁকিপূর্ণ অঞ্চল বা লাল সতর্কতা জারিকৃত অঞ্চলে বাড়িঘর তৈরি না করেন।

প্ৰাসঙ্গিক এক জিজ্ঞাসার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়গুলি সক্রিয়ভাবে তদারকি ও নিয়মিত তথ্যাবলি প্রচার করছে যাতে নাগরিকদের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা যায়।

সাম্প্রতিক প্রবল বর্ষণ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, কিছু কিছু এলাকা, যেমন পাসিঘাট থেকে মারিয়াং সড়ক এবং অন্যান্য এলাকায় রাস্তার কিছু অংশ ভেসে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুখ্যমন্ত্ৰী বলেন, অরুণাচল প্রদেশে সাধারণত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বৰ্ষার জের থাকে। বলেন, সিয়াং নদীর জলস্তর বিপদ চিহ্নের উপর দিয়ে প্ৰবাহিত হচ্ছে, যার জন্য সংশ্লিষ্ট প্রশাসন নদী অববাহিকার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ এলাকায় অস্থায়ীভাবে স্থানান্তরিত হওয়ার পরামর্শ দিচ্ছে।

তাই সংশ্লিষ্ট বাসিন্দাদের সতর্ক থাকতে এবং জেলা প্রশাসনের জারিকৃত সতর্কতা ও নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী পেম খান্ডু।


You might also like!