Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Two Dead in Howrah accident: হাওড়ার বাগনানে লরির ধাক্কায় মৃত্যু এসআই ও হোম গার্ডের, আরও ৩ পুলিশ কর্মী আহত

SI and Home Guard killed in Bagnan, Howrah, 3 more police personnel injured
SI and Home Guard killed in Bagnan, Howrah, 3 more police personnel injured

 

হাওড়া, ৪ জানুয়ারি: হাওড়া জেলার বাগনানে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত এসআই ও হোম গার্ডের। পুলিশের গাড়ির চালক-সহ আরও ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের একজন উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি, দু'জনকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বাগনানের বরুন্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিল পুলিশের পেট্রোলিং ভ্যান। চালক-সহ ৫ জন ছিলেন। সেই সময় কোলাঘাটের দিক থেকে বাগনানের দিকে যাওয়ার পথে, বেপরোয়া লরি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। লরির ধাক্কায় মৃত্যু হয় বাগনান থানার সাব ইন্সপেক্টর সুজয় দাস ও হোম গার্ড পলাশ সামন্তর। লরি সমেত চালক পলাতক। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!