West Bengal

2 years ago

Suvendu Adhikari:মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ে উপলক্ষে ব্যবস্থাদি নিয়ে ব্যঙ্গ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৫ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশের বিয়ে নিয়ে এক্স হ্যাণ্ডেলে ব্যঙ্গ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্তব্যের সঙ্গে যুক্ত করেছেন খাবার-সহ প্লেটের ছবি।মঙ্গলবার শুভেন্দুবাবু লিখেছেন, “হে মোর দুর্ভাগা রাজ্য, যাদের করিতেছো অপমান, অপমানিত হতে হবে তোমাদেরও, সব দিন কাহারও যায় না সমান !

আগামী পরশু পিসির ভ্রাতুষ্পুত্র শ্রীমানের বিবাহবাসর বসতে চলেছে শৈলশহরে। প্রীতিভোজ দিন কয়েক পরে, নিউটাউনের বিলাসবহুল ব্যাঙ্কুয়েট হলে, যেখানে বিশিষ্ট শিল্পপতিদের সন্তানদের বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়।

বিবাহের আনন্দনাড়ু কুটতে ও উলুধ্বনিতে পাহাড় মুখরিত করতে ইতিমধ্যেই পিসির পরিবার; জ্ঞাতি, আত্মীয় ও কুটুম্বদের বেশ কয়েকদিনের অস্থায়ী ঠিকানা হয়েছে চা-বাগিচা এলাকার পাঁচতারা হোটেল। এছাড়াও অন্যান্য একটি প্রাঙ্গণ সুসজ্জিত হয়েছে। না, এতে বিশেষ দোষের কিছু নেই, মালকড়ি থাকলে বিলাসিতায় গা ভাসিয়ে দিতে আপত্তি কোথায়! কিন্তু এর পরেই যে তাল কাটলো:-

সপ্তাহব্যাপী এই রাজ-অনুষ্ঠান উপলক্ষ্যে রাজ্যের স্বাস্থ্যদপ্তর আজ থেকেই আগামী রবিবার অব্দি এই প্রতিটি অকুস্থলে কার্শিয়াং হাসপাতালের আঠাশ জন চিকিৎসককে, সঙ্গে প্রায় সমসংখ্যক নার্স, ফার্মাসিস্ট ও অ্যাটেন্ড্যান্টদের সকাল থেকে রাত ও রাত থেকে সকাল দুই শিফটে ডিউটিতে মোতায়েন করেছে। আরো আঠাশ জন বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতালে দুই শিফটে মজুত বাহিনী হিসেবে রাখার হুকুমনামা লটকানো হয়েছে সরকারি দেওয়ালে।

কিন্তু হুকুম তামিল করতে যাওয়া ''রাজবৈদ্যদের'' নিশিযাপনের জন্য যে শয্যা বরাদ্দ করা হয়েছে তা নাকি নিম্নমানের লজের বিছানারও অধম, এবং মধ্যাহ্নভোজনে যে ''মিড-ডে মিল'' পরিবেশন করা হয়েছে তার ছবি দেখে আপনারাই বিবেচনা করুন যে এলাহী আয়োজনের ছিটেফোঁটা ভাগ কি এই ব্যাক্তিদের দেওয়া যেত না, যাদের ক্ষমতার অপব্যবহার করে বাধ্য করা হয়েছে ওখানে যেতে?”

You might also like!