West Bengal

1 day ago

Bengal Weather Forecast: এবার কমবে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরে

heavy rain forecast for the North
heavy rain forecast for the North

 

কলকাতা, ৭ জুলাই : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দুই থেকে তিন দিন কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি ফের বাড়বে ১০-১১ জুলাই নাগাদ। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমে যাবে। ফের বাড়বে ১০ তারিখ নাগাদ। যদিও, মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ৮ থেকে ৯ জুলাইয়ের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পঙ ও কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। ১০ ও ১১ জুলাইও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কলকাতায় ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।

You might also like!