Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Bengal weather forecast: বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

Bengal weather forecast
Bengal weather forecast

 

কলকাতা, ৯ মে: কলকাতায় ঝড়-বৃষ্টির প্রভাবে দিনরাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নেমেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে কিছুটা গরম অনুভূত হবে। বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

কলকাতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বেশিরভাগ জেলাতেই দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।

You might also like!