Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Bengal Forecast Today: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আন্দামানেও একই সম্ভাবনা

Bengal IMD Forecast
Bengal IMD Forecast

 

কলকাতা, ১২ মে : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ১৪ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত উত্তরবঙ্গ, সিকিম ও ওড়িশায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রত্যাশিত। বইতে পারে দমকা হাওয়া। আইএমডি আরও জানিয়েছে, ১৪ থেকে ১৬ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি দিনই পশ্চিমবঙ্গের কোনও না কোনও জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণের জেলাগুলিতে আগামী ১৭ মে পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ১৭ মে পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।

You might also like!