Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bankura News: মেডিক্যাল বর্জ্য থেকে ছড়াচ্ছে দূষণ! আশঙ্কায় দিন গুনছে বাঁকুড়ার শালতোড়া

Pollution spreading from medical waste
Pollution spreading from medical waste

 

শালতোড়া, বাঁকুড়া, ২৫ সেপ্টেম্বরঃ বাঁকুড়ার শালতোড়া ব্লকের পাবয়া গ্রামের কিছুটা দুরেই রয়েছে বর্জ্য ডিজপোজালের বেসরকারি কারখানা। সেখানে অন্যান্য বর্জ্যের সাথে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল বর্জ্য। এই যাতায়াত ব্যাবস্থার জন্য পরিবহণে ব্যাবহার করা হয় ঞ্জিতপুর মোড় থেকে পাবয়া আসার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। অবহেলায় বয়ে নিয়ে আসা সেইসব বর্জ্য, যেমন রক্তমাখা তুলো, ব্যান্ডেজ , সূচ, এমনকী অপারেশনে বাদ যাওয়া অঙ্গপ্রত্যঙ্গও একে একে ছড়িয়ে পড়ে মাটিতে। এই ঘটনার প্রতিবাদী আঁচ ধীরে ধীরে ঘনীভূত হয় এলাকার বাসিন্দাদের মধ্যে। লরি আটকে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মানুষ। ঘটনাটি বাঁকুড়ার শালতোড়া ব্লকের পাবয়া গ্রামের। গ্রামের রাস্তা দিয়ে মেডিক্যাল বর্জ্য ডিজপোজাল ইউনিটে নিয়ে যাওয়ার সময় ব্যাপক অবহেলা। এরই প্রতিবাদে বর্জ্য বহনকারী গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। এসবের ফলে ভয়ঙ্কর দূষণের সৃষ্টি হয়ে এলাকার মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, এমনটাই মনে করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।  

You might also like!