Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Uttar Dinajpur:উত্তর দিনাজপুরে রাজনৈতিক উত্তেজনা চরমে

Political tension is at its peak in Uttar Dinajpur
Political tension is at its peak in Uttar Dinajpur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিজেপি সাংসদের সমালোচনায় মুখর তৃণমূল। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল অগ্রবাল বলেন, ‘‘প্রশাসনকে এসব জিনিস কড়া হাতে দমন করতে হবে।” অন্যদিকে, পাল্টা চোখ রাঙিয়েছে বিজেপি। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে।

তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল অগ্রবাল ঘটনার নিন্দা করে বলেন, আশা করছি, বিডিও সাহেব এ নিয়ে কড়া পদক্ষেপ করবেন। যাতে এর পর কেউ সরকারি আধিকারিকের গায়ে হাত তোলার সাহস না দেখাতে পারেন, এ ব্যাপারেবিডিও সাহেব কড়া পদক্ষেপ করবেন বলে আশা করা হচ্ছে।’’

অন্যদিকে বিজেপি সাংসদ বলেন, ‘‘গত এক দিন ধরে মানুষের অধিকার হরণ হয়েছে। জয়ী প্রার্থীকে শংসাপত্র না দিয়ে নিজেদের ইচ্ছেমতো অন্য কাউকে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। আমাদের এখানে ছ’টি জেলা পরিষদে হাতে ধরে বিজেপি প্রার্থীকে হারানো হয়েছে। গোটা জেলায় এই নাটকবাজি হয়েছে।’’ তাঁর দাবি, কেউ বিডিওর গায়ে হাত দেননি। তিনিও হাত তোলেননি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ধীর পায়ে সিঁড়ি ভেঙে বিডিওর ঘরে যান দেবশ্রী। তাঁর সঙ্গীরা তখন চিৎকার করে ডাকছেন, ‘‘বিডিও কোথায়? বিডিও কোথায় ?’’ ঘুরে ঢেকেই বিডিওকে গালিগালাজ শুরু হয়। সেই সময় দেবশ্রীকে বলতে শোনা যায়, ‘‘তোকে বাঁচায় কে দেখব।’’

সাংসদের ধমক এবং তাঁর সঙ্গীদের মারমুখী মূর্তি দেখে তত ক্ষণে জানলার পর্দার ধারে প্রায় লুকিয়েছেন বিডিও। তাঁকে ঘিরে ছিলেন তাঁর নিরাপত্তা কর্মী। তার মধ্যেই টেবিল উল্টে দেওয়া হয়। আবার ভোটের পুনর্গণনার দাবি তেলেন সাংসদ দেবশ্রী। তিনি বলেন, ‘‘সারা জেলা জুড়ে কত দালাল আছে, দেখব। গরিব মানুষকে শেষ করছে এরা।’’


You might also like!