West Bengal

2 years ago

Panchayat Election 2023: ১৪ জুলাই পঞ্চায়েত নির্বাচন হোক, কমিশনকে প্রস্তাব প্রধান বিচারপতির

Calcutta High Court
Calcutta High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধি করলে ভোটের দিনও পিছোতে হবে। সোমবার পঞ্চায়েত নির্বাচনের মামলার শুনানিতে এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ১৪ জুলাই নির্বাচন করানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

মনোনয়ন জমার জন্য কমিশনের দেওয়া সময়সীমা বাড়ানোর জন্য হাইকোর্টে মামলা করেছে বিজেপি এবং কংগ্রেস। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানে কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ১ দিন বাড়ানো যেতে পারে। আর এর পরেই প্রধানবিচারপতি ভোটের দিন পিছোনোর জন্য বলেন।

এদিকে শুনানির সময় গতবারের পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বিজেপির আইনজীবী বলেন, গতবারও শাসকদল ২০ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে।

আসন্ন নির্বাচনের ৭৩ হাজার মনোনয়ন জমার জন্য মাত্র ৫ দিন সময় দিয়েছে কমিশন। তা কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন বিজেপির আইনজীবী। পাশাপাশি সর্বদল বৈঠক না ডেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার প্রসঙ্গও আদালতে জানিয়েছেন তিনি।


You might also like!