Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Pakistani Spy in Bengal: বাংলায় পাকিস্তানি চর, ATS-র জালে যুবক

Pakistani Spy in Bengal (Symbolic Picture)
Pakistani Spy in Bengal (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিদেশে পাচারের অভিযোগ ওঠে  কালিয়াগঞ্জের বাসিন্দা মুক্তা মাহাতোর বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই এটিএস। ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে মহারাষ্ট্রে। যুবকের গ্রেফতারির পর চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের ভাণ্ডাল এলাকায় কম্পিউটারের দোকান চালাত মুক্তা।

জানা গিয়েছে, দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার করে তার অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকেছে। এই ঘটনার কথা জানতে পেরে ঘুম উড়ে যায় তদন্তকারীদের। কালিয়াগঞ্জের মতো গ্রামীণ এলাকায় বসে কী ভাবে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শত্রু দেশের হাতে তুলে দিল ওই যুবক? এই প্রশ্নের উত্তর ভেবেই কূলকিনারা পাচ্ছে তাঁর পরিবার ও প্রতিবেশীরা৷ বাড়ির লোকজনও ছেলের এই কীর্তি বিশ্বাস করতে পারছে না৷

 ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় ৷ এব্যাপারে সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, 'অফিশিয়াল সিক্রেট আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷ ভারতীয় কিছু গোপন নথি পাচারের অভিযোগ রয়েছে৷ জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছে, মূলত মুম্বই ডক ইয়ার্ডের যেসব জাহাজ আনাগোনা করত সেখানে নজরদারি চালাত তারা। সেখানকার গোপন নথি বিদেশে পাচার করত৷ টাকা লেনদেনেরও প্রমাণ মিলেছে।'

ধৃতের বাবা মদন মাহাতো বলেন, 'আমার ছেলের কম্পিউটারের দোকান রয়েছে। কোনওভাবে আমার ছেলের অ্যাকাউন্টে দু'হাজার ঢুকেছিল। কী ভাবে এল আমরা জানি না। সেখান থেকে সমস্যার সূত্রপাত। আমার তো বস্তার ব্যবসা। মুম্বই থেকে যাঁরা এসেছিল, তাঁরা আমাদের কিছুই বলেনি। তখন আমরা ঘুমিয়ে ছিলাম। রাতে এসে তুলে নিয়ে গেল। আমার ছেলে কোনও জঙ্গিকার্যলাপের সঙ্গে যুক্ত নয়। মুম্বই নিয়ে নিয়ে গিয়েছে। আমি এর বেশি আর কিছু জানি না। আমার ছেলেও ব্যবসার কাজ করত। কখনও কখনও দোকানে যেত। আমার এইসব কথা বিশ্বাস হয় না।'

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…