Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

BJP News: হুগলিতে লকেট নয়! পোস্টার বিজেপির

Locket Chatterjee (File Picture)
Locket Chatterjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক দলে কাঁটাছেড়া শুরু করে হয়ে গিয়েছে। কে থাকবে, কে বাদ যাবে, এই হিসেব নানান রাজনৈতিক দলের অন্দরে। হুগলি হল বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ আসন। সেখানে বিদায়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পুনরায় নির্বাচনী লড়াইয়তে চাইছেন না দলেরই একাংশ। এবার হগলির আরেক কেন্দ্র শ্রীরামপুরেও লকেট বিরোধী পোস্টার পড়ল বুধবার। যা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা।

লকেট চট্টোপাধ্যায়কে লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না , এই মর্মে একাধিক জায়গায় পড়ল পোস্টার। সামনেই লোকসভা ভোট। কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল স্তরে সংগঠন পোক্ত করতে সকলে প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা কে প্রার্থী হবেন? গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে এই রাজ্যে বিজেপির পাঁচ জন মহিলা প্রার্থী লড়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায়।

তবে এবার হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা হয়েছে, ‘কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।’ এই কথার নিচে বন্ধনীতে লেখা হয়েছে, ‘দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।’

You might also like!