Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

North Bengal : হলদিবাড়িতে রাজ্যসড়কের পাশ থেকে উদ্ধার সদ্যোজাতর দেহ

Deab Body of Newborn (Symbolic Picture)
Deab Body of Newborn (Symbolic Picture)

 

হলদিবাড়ি, ১৪ জানুয়ারি : কোচবিহারের হলদিবাড়ি মেখলিগঞ্জ রাজ্য সড়কের বোয়ালমারী এলাকায় রাজ্যসড়কের পাশ থেকে এক সদ্যোজাতর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে নাগাদ ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কৃষকেরা জমিতে কাজ করতে যাওয়ার সময় রাজ্য সড়কের পাশে কাপড়ে জড়ানো অবস্থায় শিশুটির দেহ দেখতে পান। ঘটনার পরেই খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ এসে সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, শিশুটি ছেলে। তবে সেখানে কে বা কারা ফেলে গিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

You might also like!