West Bengal

2 years ago

Shiksha Ratna Award:ইলামবাজার ব্লকের মেটেকোনা হাই মাদ্রাসা প্রধান শিক্ষক নজরুল ইসলাম 2023 সালে রাজ্য সরকারের শিক্ষা রত্ন পুরস্কার পেলেন

Mohammad Nazrul Islam
Mohammad Nazrul Islam

 

জয়ন্ত মন্ডল,বীরভূম : বীরভূম জেলার এক অন্যতম নজীর বিহীন দৃশ্য দেখা গেল ইলামবাজার ব্লকের মেটেকোনা হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে।মেটেকোনা হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিক্ষা রত্ন পুরস্কার বীরভূম জেলাশাসক বিধান রায় মহাশয়ের হাত দিয়ে এবং জেলাশাসক কার্যালয়ে দেওয়া হয়।তিনি সমাজের ও স্কুলের এক অন্যতম বিশিষ্ট মানুষ।যার মধ্য দিয়ে অনেক ছাত্র-ছাত্রী তার শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় হয়েছেন বলে সূত্রে প্রকাশ।এই শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার জন্য গ্রামবাসী ও এলাকাবাসী খুবই খুশি ও গর্বিত। সংবাদসুত্রে প্রকাশ আশেপাশের গ্রামের মানুষ জানান যে শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান শিক্ষক এক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমাদের মধ্যে থাকায় আমরা নিজেদেরকে গর্বিত অনুভব করছি ও আগামী দিনে আমাদের গ্রামের ও মেটেকোনা হাই মাদ্রাসা স্কুলের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোন সংকোচ রইল না। প্রত্যেক ছাত্র-ছাত্রীর তরফ থেকে ও সহকর্মীবৃন্দদের কাছে থেকে ভীষণভাবে সম্মান ও কৃতিত্ব পান।শিক্ষক হচ্ছে সমাজের শিক্ষার এক কারিগর এর থেকে বোঝা যায় এখনো শিক্ষা সঠিক জায়গাতে সঠিক সম্মানে সহিত আছে। এইরকম কৃতিত্ব লাভ করার জন্য এলাকাবাসী এবং গ্রামবাসী বৃন্দ প্রধান শিক্ষক নজরুল ইসলাম মহাশয় কে সাধুবাদ জানিয়েছেন।।



You might also like!