West Bengal

2 years ago

Naushad Siddiqui:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন নওসাদ সিদ্দিকি

Naushad Siddiqui is the candidate for Abhishek Banerjee's Lok Sabha constituency
Naushad Siddiqui is the candidate for Abhishek Banerjee's Lok Sabha constituency

 

ডায়মন্ড হারবার, ৫ নভেম্বর  : তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূল নেতারা তাঁর সাথে যোগাযোগ রাখছেন বলে দাবি আইএসএফ নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হারছেন বলেই আত্মবিশ্বাসী তিনি।

শুধু তাই নয়, একই সঙ্গে কাঁথি এবং তমলুকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন তাহলে যে পরাজিত হবেন তিনি। সেই বিষয়েও নিশ্চিত নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “আমি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন সাংসদ বানাবো। দল অনুমোদন দিলে আমি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করব। বলা হয় ডায়মন্ড হারবার মডেল। তবে পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখতে পেলাম ডায়মন্ড হারবার মডেল কী?”

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটের রেজাল্ট অনুযায়ী ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩ লক্ষ ২০ হাজার ৫৯৪ ভোটের ব্যবধানে জেতেন। এবার সেই কেন্দ্রেই নজর বিরোধীদের।

You might also like!