West Bengal

3 years ago

Myna BJP leader Muder:ময়নার বিজেপি নেতা খুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের

Myna BJP leader killed second time High Court directs
Myna BJP leader killed second time High Court directs

 

কলকাতা, ৩ মে  : ময়নার বিজেপি নেতা খুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রিপোর্ট দিতে হবে মৃতের পরিবার ও থানায়। এর পাশাপাশি মৃতের পরিবারের নিরাপত্তার কথা ভেবে ৪ সপ্তাহ বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত।

আলিপুরের কমান্ড হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার। রাজ্যের দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ থাকবেন ময়নাতদন্তের সময়। চাইলে থাকতে পারেন পরিবারের দুজনও সদস্যও। নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ময়নাতদন্তের সেই রিপোর্ট দিতে হবে ময়না থানা ও কোর্টকে।

মৃতের বাড়ির সামনে আগামী চার সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখারও নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, নতুন কিছু ধারা এফআইআরে যুক্ত করতে হবে। সোমবার রাজ্যকে তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে। বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে হাইকোর্টে মামলা করেন তাঁর ছেলে।


You might also like!