Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

North 24 Parganas:বৃদ্ধাকে 'খুন', প্রতিবাদে যুব তৃণমূল সভাপতির বাড়ি ঘেরাও

'Murder' old woman, Youth Trinamool president's house besieged in protest
'Murder' old woman, Youth Trinamool president's house besieged in protest

 

উত্তর ২৪ পরগনা, ২৮ সেপ্টেম্বর  : এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী। গাইঘাটার মানিক হীরা এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।

নিহত ষাটোর্ধ্ব কানন রায়কে বুধবার রাতে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় বলেই অভিযোগ। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপি করতেন। নিহতের পরিবারের দাবি, স্থানীয় যুবক সমীর মল্লিক তাঁকে খুন করেছে। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত সমীর। অভিযোগ, অন্যান্য দিনের মতো বুধবারও সমীর গালিগালাজ করে৷ তার প্রতিবাদ করেন বৃদ্ধার ছেলে জয়ন্ত৷

সমীর সদলবলে বৃদ্ধা ও জয়ন্তের উপর চড়াও হয়। জয়ন্তর স্ত্রী এবং মাকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে বলেই অভিযোগ৷ ঘটনাস্থলেই কাননদেবী লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধাকে মৃত বলে জানান চিকিৎসকেরা৷রাজনৈতিক শত্রুতার জেরে সমীর ওই বৃদ্ধাকে খুন করেছে বলেই অভিযোগ। বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি নিরুপম রায়ের মদতে এই কাজ সে করেছে বলেই দাবি বৃদ্ধার পরিবারের। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা নিরুপম রায়ে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান৷ তাঁকে পরে পুলিশ উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।


You might also like!