West Bengal

2 years ago

Kishanganj railway station:কিশনগঞ্জ রেলস্টেশনের আধুনিকীকরণের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করবেন মোদী

Kishanganj railway station
Kishanganj railway station

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবরূপে বিহারের কিশনগঞ্জ রেলস্টেশন সেজে ওঠা এখন শুধুই সময়ের অপেক্ষা।  ৬ অগাস্ট আজাদী কা অমৃত মহোৎসবের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশনগঞ্জের রেলস্টেশনের আধুনিকীকরণের কাজের সূচনা হবে। কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি দিল্লি থেকে এই কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।

জানা গিয়েছে, ৪২ কোটি টাকায় সাজিয়ে তোলা হবে কিশনগঞ্জ স্টেশনকে। স্টেশনের দুটি প্ল্যাটফর্মে যাত্রীদের সুবিধার্থে আচ্ছাদন দেওয়া, যাত্রীদের বসার জায়গা, উন্নতমানের যাত্রী প্রতিক্ষালয়, স্টেশনের বাইরের ও ভিতরের সৌন্দর্যায়নের কাজ করা হবে। সব মিলিয়ে আমূল পরিবর্তন করা হবে কিশনগঞ্জ রেলস্টেশনের। এই প্রসঙ্গে কাটিহার রেল ডিভিশনের এডিআরএম বিজয় কুমার চৌধুরী বলেন, অমৃত ভারত প্রকল্পে কিশনগঞ্জ স্টেশনের সর্বাঙ্গীন বিকাশ হবে। ৬ আগস্ট প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর ভার্চুয়াল শিল্যানাসের পরই যুদ্ধকালীন তৎপরতায় স্টেশনের সর্বাঙ্গীন উন্নয়ন মূলক কাজ শুরু হবে।



You might also like!