Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Mathurapur: পাঁচ মিনিটের ঝড়ে তছনছ মথুরাপুর!

Mathurapur was destroyed by a five-minute storm!
Mathurapur was destroyed by a five-minute storm!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল দাবদাহের মাঝেই পাঁচ মিনিটের ঝড়। লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর (Mathurapur) ১ ও ২ নম্বর ব্লকের বহু বাড়ি। ঝড়ের দাপটে কার্যত সর্বস্বান্ত শতাধিক পরিবার। বহু মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকাল হতেই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছেছেন বিধায়ক।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ও ২ নম্বর ব্লকে শুরু হয় ঝোড়ো হাওয়া। প্রথমে ঝড়ে স্থানীয়রা স্বস্তি পেলেও কয়েকমুহূর্তেই বিপদ টের পান তাঁরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নদী পার্শ্ববর্তী এলাকার একাধিক বাড়ি। কোনওবাড়ির চাল উড়ে গিয়েছে। কোনওবাড়ি ভেঙে পড়েছে। সব মিলিয়ে প্রবল সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। প্রাণ বাঁচাতে অনেকেই রাতে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। ফিরে দেখেন তছনছ হয়ে গিয়েছে গোটা বাড়ি।

খবর পেয়ে শুক্রবার সাত সকালে ঘটনাস্থলে যান রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি সাময়িকভাবে ত্রিপল ও কিছু ত্রাণ দিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন। তবে পরিস্থিতি যা তাতে এর পর কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলো। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা।



You might also like!