Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

CPIM -TMC : মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে সৌজন্যের ভিন্ন ছবি ধরা পড়ল বাম ও তৃণমূল শিবিরে

Trinamool program (left), Left program (right) (Collected)
Trinamool program (left), Left program (right) (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যে কোনো রাজনৈতিক সমাবেশ হলেই আক্রমণ, প্রতি আক্রমণের পালা অব্যাহত থাকে বাম ও তৃণমূলের। কেউ কাউকে বিঁধতে ছাড়ছে না। তবে এসবের মধ্যেই এক সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকল বেলেঘাটার গান্ধী ভবন। মঙ্গলবার, মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে প্রায় একই সময়ে ভিন্ন কর্মসূচি ছিল বাম ও তৃণমূলের। সেখানেই ধরা পড়ল রাজনৈতিক সৌজন্যের এক সুন্দর ছবি। তৃণমূলের মানব বন্ধন কর্মসূচির জন্য নিজেদের কর্মসূচিতে মাইক বন্ধ রাখলেন রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। দুই কর্মসূচির ফারাক ছিল পঁচিশ মিটারের মতো। 

গান্ধীভবনের কাছে আজ সকালে জোড়া কর্মসূচি ছিল। একটি বামেদের। অন্যটি তৃণমূলের। তৃণমূলের মানব বন্ধন কর্মসূচি চলছিল, তখন গান্ধীভবনের কাছে মঞ্চ বেঁধে বক্তব্য রাখছিলেন বাম নেতারা। মাত্র কয়েক পা ব্যবধানেই দুই দলের দুই কর্মসূচি। সেই সময় তৃণমূলের মানব বন্ধন কর্মসূচির জন্য বামেদের কর্মসূচির মাইক কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হয় বাম নেতৃত্বের তরফে।

আবার অন্যদিকে বামেরা যখন আজ বেলেঘাটায় গান্ধী ভবনে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিচ্ছিলেন, তখন শ্রদ্ধা নিবেদন করতে আসেন স্থানীয় বিধায়ক পরেশ পালও। বামেদের সকলের মালা দেওয়া শেষ না পর্যন্ত অপেক্ষা করলেন তিনি। মাঝে অল্প বিস্তর কথাও বললেন বাম নেতাদের সঙ্গে। বাম নেতাদের সবার শ্রদ্ধা নিবেদন হয়ে যাওয়ার পর বিধায়ক গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। 

রাজ্য রাজনীতিতে দিনভর রাজনীতির যে কচকচানি লেগে রয়েছে, যেভাবে প্রতি নিয়ত বাম ও তৃণমূল একে অন্যের বিরুদ্ধে কার্যত বিষোদগার করছে, সেরকম একটা সময়ে এই দৃশ্য স্বাভাবিকভাবেই সৌজন্যের রাজনীতিতে এক নতুন বার্তা দেয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।


You might also like!