Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Lakshmi Bhandar, Kanyashree, will be closed if DA:বকেয়া ডিএ দিতে গেলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, দাবি শোভনদেবের

Lakshmi Bhandar, Kanyashree, will be closed if DA dues are paid, claims Sobhandev
Lakshmi Bhandar, Kanyashree, will be closed if DA dues are paid, claims Sobhandev

 


উত্তর ২৪ পরগনা, ২৮ এপ্রিল  : সরকারি কর্মীদের ডিএ নিয়ে এবার মন্তব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর মতে, আন্দোলনকারীদের দাবি মতো ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো সামাজিক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে!

উত্তর ২৪ পরগনার খড়দহের পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে যোগ দিতে এসে বৃহস্পতিবার শোভনদেব বলেন, ‘‘এই ডিএ-টি দিতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্যসাথীর কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে।’’

এর পরেই জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘আপনি আপনার বুকে হাত রেখে বাড়িতে গিয়ে ভাববেন, শোভনদেববাবু যে কথাটা বললেন, যে গরিবের কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন, না কি যে লোকটা (সরকারি কর্মচারী) ইতিমধ্যেই পাচ্ছেন তাঁকে একটু বেশি পয়সা দেবেন? কোনটা ঠিক সেটা আপনারা বিচার করে নেবেন।’’


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…