Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Khalbil Utshav 2023: খালবিল উৎসবের বিপুল টাকা! দিচ্ছে কে? জাবব দিলেন স্বপন দেবনাথ

Khalbil Utshab (Collected)
Khalbil Utshab (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মূলত জলাভূমি আর চুনোমাছ বাঁচানোর লক্ষ্যে প্রতি বছর পূর্বস্থলীর খালবিল উৎসব অনুষ্ঠিত হয়, এই উৎসব ঘিরে সমাম হয় বহু মানুষের। ক্রমেই রাজ্যে মডেল হয়ে উঠছে এই উৎসব। তবে এবার এই উৎসব নিয়ে সরব পূর্ব বর্ধমান জেলা বিজেপি। তাদের বক্তব্য, এই উৎসব করতে বিপুল টাকা খরচ করা হচ্ছে। সেই টাকা কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন তোলে তারা। যদিও স্বপন দেবনাথের দাবি, লোকসভা ভোট আসছে। তাই এত প্রশ্ন।

প্রসঙ্গত, মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ফি বছর পূর্বস্থলীতে এই খালবিল উৎসব হয়। তবে এবারের উৎসব নিয়ে বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বোমা ফাটিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর অভিযোগ, সরকারি টাকা নয়ছয় হচ্ছে এভাবে।

গোপাল চট্টোপাধ্যায়ের বক্তব্য, “চুনোপুটি মাছ, খালবিল সবই তো বুঝলাম। কিন্তু যে বিলগুলিতে সরকারের সহযোগিতায় চুনোমাছ সংরক্ষণের কথা ছিল তা তো হয়নি। উল্টে সংরক্ষণের নাম করে সরকারি টাকা অপচয় হচ্ছে, তছরূপ হচ্ছে। খালবিলের নামে এত অর্থ কোথা থেকে আসে? বিরাট খরচ। অনেক মানুষকে খাওয়ানো হয়। এই যে মাছ খাওয়াবেন বলছেন, এগুলো বাইরে থেকে তো কেনা হয়। খরচ কে দেয়?”

পাল্টা স্বপন দেবনাথের দাবি, “এতদিন কোনও কথা বলেনি কেউ। সামনে ভোট, তাই বলতে হচ্ছে। আমরা কাজ করছি এলাকার মৎসজীবীদের স্বার্থে। আমি যখন এটা শুরু করেছিলাম তখন আমি মন্ত্রীও ছিলাম না, বিধায়কও ছিলাম না। একটা পয়সা কারও কাছ থেকে নিই কি না এখানে এসেই বলুক না।”


You might also like!