Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Md. Selim : তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখলে ফল ভাল হবে না! হুঁশিয়ারি সেলিমের

Md. Selim  (File picture)
Md. Selim (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে ২৩ জানুয়ারি একই মঞ্চে দেখা গিয়েছিল বাম-তৃণমূলকে।মালদহ শহরে নেতাজিকে একইসঙ্গে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে। যদিও সেলিমের কথায় , নেতাজিকে নিয়ে কোনও রাজনীতি হচ্ছে না। ওটা পৌরসভার অনুষ্ঠান।  

তবে লোকসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে সিপিএমের ইন্ডিয়া জোটে থাকা নিয়ে জটের জাল ক্রমশ বেড়েই যাচ্ছে। কখনও মমতার বিরুদ্ধে আক্রমণ আসছে বাম শিবির থেকে। আবার কখনও বামেদের পাল্টা দুষছেন তৃণমূল নেতারা। এই প্রেক্ষাপটে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখলে সেই নেতাকে আমরা বহিষ্কার করব। তাঁর এই হুঁশিয়ারির পরেই ফের তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।  

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কোচবিহারে বড়সড় ভাঙন দেখা গিয়েছিল সিপিএমের  ছাত্র সংগঠন এসএফআইয়ে। বহিষ্কার হতে না হতেই রাতারাতি তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছিল এসএফআইয়ের সদ্য প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি কৌশিক ঘোষ। যদিও বামেদের অভিযোগ, দল বিরোধী কাজ করছিলেন কৌশিক। বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

You might also like!