West Bengal

2 years ago

Justice Abhijit Ganguly: বিচারপতি ধরা দিলেন অন্য মেজাজে! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল এক ক্যাফেতে

Justice in a different mood! Justice Abhijit Gangopadhyay was seen in a cafe
Justice in a different mood! Justice Abhijit Gangopadhyay was seen in a cafe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার হাইকোর্টের বিচারপতি ধরা দিলেন এক অন্য মেজাজে। একটি ক্যাফেতে বসে মোমোয় কামড় বসালেন তিনি। বাকি সাধারণ সকলের মতই বুধবার সন্ধ্যায় জলপাইগুড়িতে একটি ক্যাফেতে কিছুক্ষণ কাটালেন  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ক্যাফেতে খাবারের পাশাপাশি অন্যতম আকর্ষণ বই। বুধবার এই ক্যাফে অন্যান্য দিনের মতোই জনবহুল ছিল।

কিন্তু, হঠাৎ এই ক্যাফেতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। ক্যাফেটিতে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে বসে একনজর দেন মেনু কার্ডে। এরপর অর্ডার করেন ফ্রাই মোমো। পরবর্তীতে সেই ক্যাফের লাইব্রেরিতে রাখা বইগুলি দেখেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁর অর্ডার করা মোমো এলে তিনি খাবারে মনোনিবেশ করেন। এদিকে এই বিচারপতিকে চাক্ষুস দেখে সেলফির লোভ সামলাতে পারেননি অনেকেই।

You might also like!