Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Coal Smuggling Scam:অভিযুক্তকে নিজের এজলাস থেকে গ্রেফতারের নির্দেশ বিচারকের, হেফাজতে নিল সিবিআই

CBI took into custody Bikash Mishra accused in the coal smuggling case.
CBI took into custody Bikash Mishra accused in the coal smuggling case.

 

আসানসোল, ১২ মে  : কয়লা পাচার মামলার তদন্তে ফের নয়া মোড়। এই মামলার অন্যতম অভিযুক্ত জামিনে মুক্ত থাকা বিকাশ মিশ্র ফের গ্রেফতার করল সিবিআই। তাঁকে ৪ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

শুক্রবার সিবিআইয়ের এই আবেদনে সাড়া দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারক বিকাশ মিশ্রের ৪ দিনের হেফাজত মঞ্জুর করেন। এরপর পঞ্চম দিনে কী হবে, তা নির্ভর করছে আদালতের নির্দেশের উপর।

চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তার পর মাসখানেক কেটে গেলেও নানান টালবাহানায় সেই নির্দেশ কার্যকর করা যায়নি। অভিযোগ, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিতে পারেনি সিবিআই! সেই বিকাশ শুক্রবার আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে এলে তাঁকে নিজের এজলাস থেকেই গ্রেফতারের নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী

কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। গোয়েন্দা সংস্থা আদালতে জানায়, বিকাশকে হেফাজতে নেওয়া গেলে কয়লা পাচারকাণ্ডের তদন্ত অনেকটাই এগোনো যাবে। সুপ্রিম কোর্টে কিছু তথ্যও জমা দেয় সিবিআই। এর পরেই বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তাঁর জামিনের বিরোধিতা করেছিল। সিবিআইয়ের যুক্তি ছিল, বিকাশ মিশ্রকে হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। তাতে শীর্ষ আদালত জানায়, জামিনে মুক্ত কোনও ব্যক্তিকে এভাবে জেরা করতে হলে তাঁকে সর্বোচ্চ ৪ দিন হেফাজতে রাখা যায়। তাতে বিকাশ মিশ্র জানতে চান, তাহলে পঞ্চম দিনে কি তিনি মুক্তি পেয়ে যাবেন? তাতে সুপ্রিম কোর্ট এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।

অভিযোগ, সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি আসানসোলের আদালতকে জানিয়ে মাসখানেক ধরে টালবাহানা করতে থাকেন বিকাশ। যার জেরে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তা নিয়ে শুক্রবার বিকাশকে ভর্ৎসনা করেন আসানসোল সিবিআই আদালতের বিচারক। স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে।

তিনি আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চান, এ কথা জানিয়ে আরও কয়েক দিন সময় চেয়েছিলেন বিকাশ। কিন্তু তা ধোপে টেকেনি। বিচারক বলেন, ‘‘সুপ্রিম কোর্ট মাসখানেক আগে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ এখনও কার্যকর করতে পারিনি। সুপ্রিম কোর্টকে অমান্য করার সাধ্য আমার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয়, তা দেখা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি আর কোনও কথা শুনতে চাই না।’’

সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমারকেও বিচারক জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা কি হেফাজতে নিতে প্রস্তুত?’’ জবাবে সিবিআই আধিকারিক বলেন, ‘‘একদম প্রস্তুত।’’ এর পরেই বিকাশকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…