Breaking News
 
Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি Sumit Roy: ফের আইনি জটিলতায় অভিষেকের প্রাক্তন পিএ! সুমিতের বিরুদ্ধে শোন অ্যারেস্টের পথে পুলিশ

 

Dilip Ghosh :আইএনডিআই জোট খুব শীঘ্রই ভেঙে যাবে : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

খড়গপুর, ১৩ জানুয়ারি : বিরোধীদের আইএনডিআই জোট খুব শীঘ্রই ভেঙে যাবে। প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "আইএনডিআই জোট শুধু বৈঠকই করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এই জোটের কিছুই হবে না, খুব শীঘ্রই ভেঙে যাবে।"

প্রসঙ্গত, কংগ্রেসের ডাকা শনিবারের ‘আইএনডিআই'' মঞ্চের শীর্ষ নেতাদের ভিডিয়ো বৈঠকে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য, শেষ মুহূর্তে এই বৈঠকের বিষয়ে তাঁদের জানানো হয়েছে। এই ডামাডোল পরিস্থিতির প্রেক্ষিতেই শনিবার আইএনডিআই জোটকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…