Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

রাজ্যজুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট!কী করবে ৮১ কোটি গ্রাহক?

Demonstration of ration dealers on the road with banners (Collected)
Demonstration of ration dealers on the road with banners (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ। সম‌স‌্যায় দেশের অন্তত ৮১ কোটি মানুষ। মঙ্গলবার সকাল থেকে কেষ্টপুর-সহ বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার হাতে পথে নামেন রেশন ডিলাররা। খাদ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও রয়েছে তাঁদের।

মঙ্গলবার সকালে কেষ্টপুরে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলার। তাঁদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি জানান, রেশন ডিলারদের মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত হওয়া এবং পিডিএস কন্ট্রোলার নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্যদপ্তর এনেছ, তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তাঁর আশ্বাস, রেশন গ্রাহকদের প্রাপ্য থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না।

উল্লেখ্য, বহু রেশন ডিলারের বিরুদ্ধে নানা সময় অভিযোগ ওঠে রেশনে কারচুপির। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা। এই অভিযোগ মেটাতে আইরিশ স্ক‌্যানারে গ্রাহকের পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে রেশন দোকানগুলিতে। রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করে খাদ‌্যদপ্তর। তাতেও সমস‌্যা মিটছিল না। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস‌্যা হচ্ছে।

রেশন ডিলারদের দাবি, খাদ্যশস্য নষ্ট কমাতে এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে। দার্জিলিংয়ের মতো অন্যান্য জেলাতেও বর্ধিত কমিশন দিতে হবে। এনএফএসএ-র নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করতে হবে। আর এই দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলে জানা গিয়েছে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…