West Bengal

2 years ago

Suvendu Adhikari:পিতৃপক্ষেই পুজোর উদ্বোধন, বিরূপ মন্তব্য বিরোধী দলনেতার

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৩ অক্টোবর,  : পিতৃপক্ষেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর উদ্বোধন নিয়ে বিরূপ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু শুক্রবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আচ্ছা! কি ভালো হয় না, যদি আগামী বছরের পুজো মণ্ডপ গুলির উদ্বোধন মাননীয়া এই বছরই একাদশীর দিন ভার্চুয়াল মাধ্যমে সেরে ফেলেন।

মানে গত কয়েক বছরে যেভাবে উদ্বোধনের দিন এগোতে এগোতে পিতৃপক্ষের অবসান ঘটার আগেই অসম্পূর্ণ প্যান্ডেলে ও নির্মীয়মাণ পুজো মণ্ডপের মধ্যেই এলইডি স্ক্রিন লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সেরে ফেলা হচ্ছে, সেক্ষেত্রে ফাঁকা প্যান্ডেলেও নিশ্চই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে কারোর আপত্তি থাকবে না।

এর ফলে দুটো বিষয় নিশ্চিত হবে:-

ক) একাদশীর দিন দুর্গা পুজোর উদ্বোধন করলে মাননীয়ার চেয়ে আগে ভুলবশতও কেউ উদ্বোধন করে ফেলতে পারবে না।

খ) গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মাননীয়ার নাম চিরতরের জন্যে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে, সব থেকে আগে দুর্গা পুজোর উদ্বোধন করার জন্য।”


You might also like!