Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

IMD gives update on cyclone mocha : নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত, মধ্য বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা

IMD gives update on cyclone mocha
IMD gives update on cyclone mocha

 

কলকাতা, ৮ মে  : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবার বঙ্গোপসাগরের ওই অংশেই তা গভীর নিম্নচাপের আকার নিতে পারে। সোমবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, আমরা আশা করছি, মধ্য বঙ্গোপসাগরের উপর একটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১০ মে নাগাদ ঘূর্ণিঝড় পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে আরও একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত করেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। সংশয় ছিল ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিপ্রকৃতি নিয়ে। অবশেষে সেই উত্তরও মিলল। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে আগামী ১০ মে, বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ থেকে তৈরি হবে ঘূর্ণিঝড়। তার নাম দেওয়া হয়েছে ‘মোকা।’

আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ১২ মে থেকে পথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড়। সেটি বাংলাদেশ ও মায়ানমারের উপকূলের দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ বৃহস্পতিবারের পর মোকা ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে। তা ক্রমশ এগোবে বাংলাদেশ, মায়ানমার উপকূলের দিকে। আপাতত বলা যেতে পারে, মোকা নিয়ে পশ্চিমবঙ্গের আতঙ্কিত হওয়ার তেমন কোনও সম্ভাবনা থাকছে না। তবে সবটাই নির্ভর করবে ঝড় তৈরি হওয়ার পর তার গতিপ্রকৃতির উপর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…