Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

West Bengal

1 year ago

SSC: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

Higher Primary Counseling
Higher Primary Counseling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আদালতের নির্দেশে তৃতীয়বার মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তার ভিত্তিতে শুরু হবে প্রার্থীদের কাউন্সেলিং। নভেম্বর মাস থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

বিজ্ঞপ্তিতে তালিকা থেকে জানা যায় আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া। বাংলা ও ইংরেজির প্রার্থীদের কাউন্সেলিং চলবে ১১ নভেম্বর, ১৪ নভেম্বর ও ১৬ নভেম্বর তারিখে। পিওর সায়েন্স ও বায়োসায়েন্সের কাউন্সেলিং হবে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৫ নভেম্বর।

ইতিহাসের কাউন্সেলিং ধার্য হয়েছে আগামী ২৩ ও ২৫ নভেম্বর, সংস্কৃত ও ভূগোল বিষয়ের কাউন্সেলিং শুরু হবে আগামী মাসের ২৬ ও ২৭ তারিখে। কাউন্সেলিংয়ের দিন প্রত্যেক প্রার্থীকেই সকাল ৯টার মধ্যে রিপোর্ট করতে হবে আচার্য সদনে। প্রতিটি বিষয়ের জন্য কতজন করে প্রার্থী ডাকা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

উচ্চ প্রাথমিকের নিয়োগ স্থগিত ছিল বিগত ৮ বছর ধরে। এর আগে ২৫ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারও আগে দুবার মেধাতালিকা প্রকাশ পেয়েছিল, কিন্তু দুর্নীতির অভিযোগে দুবারই মেধাতালিকা বাতিল হয়ে যায়।

You might also like!