Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Head Master Arrest:শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধৃত প্রধান শিক্ষক এবং প্রাক্তন ডিআই

Head teacher and former DI arrested by CID in teacher recruitment case
Head teacher and former DI arrested by CID in teacher recruitment case

 

পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি : বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া।

বুধবার রাতে সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই (মাধ্যমিক) চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করে।

হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআইআর-এ তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল। প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তাঁর ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলের নিয়ম বহির্ভূতভাবে ২০১৭ সালে নিয়োগ করে। সেই ঘটনায় সিআইডি প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআইকে গ্রেফতার করে।

সূত্রের খবর, ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত চাপেশ্বর সর্দার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি অবসর নেন। পশ্চিম মেদিনীপুর জেলার আগে তিনি পূর্ব মেদিনীপুর জেলার ডিআই ছিলেন। পশ্চিম মেদিনীপুরের আগে তিনি নিজের জেলা পূর্ব মেদিনীপুরে ডিআই ছিলেন। ওই জেলাতেই বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে। বুধবার রাতে নিজের বাড়ি থেকে তাঁর সিআইডি গ্রেফতার করে।

দু'জনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয়। সিআইডি ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানায় জেলা আদালতে। সূত্রের খবর, আদালত হেফাজত মঞ্জুর করে।

এই প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, 'আমরা আইন মেনেই কাজ করে থাকে। বিরোধীরা কে কি বললো তাতে আমাদের কিছু বলার নেই আমাদের মাথাব্যথা নেই। আইন আইনের পথে চলবে।'


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…