Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

C V Anand Bose : তিস্তার তাণ্ডবে লন্ডভন্ড পরিস্থিতি, বন্যা-কবলিত এলাকা খতিয়ে দেখলেন রাজ্যপাল বোস

C V Anand Bose (File Picture)
C V Anand Bose (File Picture)

 

জলপাইগুড়ি, ৫ অক্টোবর : মেঙভাঙা বৃষ্টির জেরে সিকিম থেকে উত্তরবঙ্গের সমতলে নেমে এসেছে তিস্তা নদী। বুধবারের সেই বিপর্যয়ের পর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে পৌঁছলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। একই দিনে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকও। তিনিও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখবেন।

বৃহস্পতিবার সকালে রাজ্যপাল বাগডোগরায় বিমান থেকে নেমে চলে যান শিলিগুড়ির স্টেট সার্কিট হাউজে। সেখান থেকে তাঁর কনভয় বেরিয়ে সোজা পাহাড়ে উঠে যায়। তিনি দার্জিলিং যাওয়ার রাস্তায় বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। পাহাড়ের পরিস্থিতি দেখে রাজ্যপালের কনভয় যাবে জলপাইগুড়ির দিকে। সেখান থেকে ফিরে শিলিগুড়ির সার্কিট হাউজে আবার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রাজ্যপালের। শোনা যাচ্ছে, রাজ্যপালের কনভয় কালিঝোরা পর্যন্ত গিয়ে ফিরে আসতে বাধ্য হয়। ধসের জেরে সামনের রাস্তা ঠিক নেই বলে জানা গিয়েছে।


You might also like!