West Bengal

2 years ago

Bengal Governor Directs to Open Anti-Corruption Cell:মমতার অনুপ্রেরণায় রাজভবনে দুর্নীতি বিরোধী সেল, ঘোষণা রাজ্যপালের

Bengal Governor Directs to Open Anti-Corruption Cell
Bengal Governor Directs to Open Anti-Corruption Cell

 

কলকাতা, ২ আগস্ট  : "যদি কেউ টাকা নেয়, তাঁর ছবি তুলে আমাকে পাঠাবেন"। বুধবার এমন একটি বিবৃতি পাঠ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷

বুধবার সকালে রাজভবনে তিনি উপস্থিত সাংবাদিকদের এই বিবৃতিটি শোনান৷ এরপর রাজ্যপাল পালটা প্রশ্ন করেন, এই বিবৃতিটি কার ? পরে নিজেই বলেন, "কোচবিহারে এই বিবৃতিটি দিয়েছিলেন আমার সাংবিধানিক সহকর্মী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷"

মুখ্যমন্ত্রীর এমন অনুপ্রেরণাতেই তিনি এদিন থেকে রাজভবনে দুর্নীতি বিরোধী সেল খুললেন বলে জানালেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় সন্ত্রাস সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে শান্তিকক্ষ খুলেছিলেন রাজ্যপাল। সেখানে প্রায় সাড়ে তিন হাজার অভিযোগ জমা পড়ে। রাজ্যপাল পরে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, এই সমস্ত অভিযোগ কলকাতা হাইকোর্টকে জানাতে হবে।

বুধবার সকালে রাজভবনে 'আমনে সামনে' শীর্ষক একটি কর্মসূচির সূচনা হয়। তাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন কিছু পড়ুয়া৷ সরাসরি কথাও বলেন৷ এই কর্মসূচির পাশাপাশি তিনি দুর্নীতি নিরোধক শাগারও সূচনা করেন ৷ আগামিদিনেও এই ধরনের কর্মসূচি পালিত হবে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, "দুর্নীতি বিরোধী শাখার লক্ষ্য প্রান্তিক মানুষকে নিজের অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়া ৷ রাজভবন গরিব মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করছে ৷" এই সময় রাজ্যপাল একটি বিবৃতি পড়ে শোনান ৷ তার আগে তিনি বলেন, "এই দুর্নীতি বিরোধী শাখা নির্মাণের অনুপ্রেরণা তিনি পেয়েছেন পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ নেতার কাছ থেকে ৷" এরপরই উপস্থিত সকলের সামনে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেন রাজ্যপাল।

বিবৃতিতে বলা হয়েছে, "কাউকে টাকা দেবেন না ৷ আমরা চুরি গ্রহণ করব না ৷ যদি কেউ টাকা চায়, তাঁর ছবি তুলে আমাকে পাঠাবেন ৷" তিনি জানান, এই বিবৃতি কার্যকর করা, বাস্তবায়িত করার চেষ্টা করছেন তিনি ৷


You might also like!