West Bengal

2 years ago

Buxa project:সুখবর, বক্সা প্রকল্পে বাঘের অস্তিত্ব মানল কেন্দ্র

Good news, the center accepted the existence of tigers in the Buxa project
Good news, the center accepted the existence of tigers in the Buxa project

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বক্সা ব্যাঘ্র প্রকল্পের জন্য সুখবর। বক্সাতে বাঘের অস্তিত্ব স্বীকার করল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। আজ বিশ্ব বাঘ দিবসে উত্তরাখন্ডের করবেট ন্যাশনাল পার্কে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করে তারা। সেই রিপোর্টেই বক্সাতে বাঘের অস্তিত্ব স্বীকার করল কেন্দ্র ।

রিপোর্টে দাবি করা হয়েছে, বক্সা অভয়ারণ্যতে একটি বাঘ রয়েছে। উত্তরবঙ্গে মোট দু’টো বাঘের অস্তিত্বের কথা বলা হয়েছে। তার মধ্যে বক্সাতে একটা বাঘ রয়েছে বলে দাবি করা হয়েছে বাঘ সুমারির রিপোর্ট।

উল্লেখ্য, ২০১৮ সালে বাঘ সুমারিতে বক্সাতে কোনও বাঘের অস্তিত্ব পাওয়া যায়নি। ২০২২ সালে বাঘ সুমারির রিপোর্ট আজ প্রকাশ হল। সেই রিপোর্টে বক্সাতে একটি বাঘের উপস্থিতি স্বীকার করে নিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। 

You might also like!