Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

TMC leader:স্কুটিতে ধাক্কা চারচাকা গাড়ির, মৃত্যু তৃণমূল নেতার

Four wheeler car rammed into scooter, death of TMC leader
Four wheeler car rammed into scooter, death of TMC leader

 

পূর্ব বর্ধমান, ১৩ মে  : তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে বর্ধমানে হাজির হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর সভা মেমারিতে। সেই সভার প্রস্তুতি তদারকি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল নেতার। মৃতের নাম শুভেন্দু গুহ।

শুক্রবার রাত থেকেই মেমারির বিভিন্ন রাস্তার দু’পাশে দলীয় পতাকা লাগানোর কাজ চলছে। সেই কাজের তদারকি সেরে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন শুভেন্দু। কিন্তু মেমারি-জামালপুর রোডের পারিজাত নগরের কাছে শুভেন্দুর স্কুটির সঙ্গে সংঘর্ষ হয় একটি চারচাকা গাড়ির। গুরুতর জখম অবস্থায় শুভেন্দুকে স্থানীয়দের সাহায্য মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু চিকিৎসকেরা তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ওই চারচাকা গাড়ি এবং চালককে আটক করা হয়েছে। তৃণমূল নেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় নেতৃত্ব। শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেতারা। মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত বলেন, ‘‘রাত পর্যন্ত মিটিং করার পর শুভেন্দু পারিজাত নগর এলাকায় দলের পতাকা লাগানো সব ঠিক মত হয়েছে কি না দেখতে গিয়েছিলেন। সে সব দেখে বাড়ি ফেরার পথে একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভেন্দুর।’’ 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…