Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Shankar Adhya:বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর গ্রেফতার, টানা ১৭-ঘন্টা জেরার পর পাকড়াও করল ইডি

Shankar Adhya
Shankar Adhya

 

বনগাঁ, ৬ জানুয়ারি : রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি। সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। গ্রেফতার করার পর শুক্রবার রাতেই বনগাঁ থেকে শঙ্করকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন ইডি-র আধিকারিকেরা। গ্রেফতারের পর শঙ্কর বলেন, ‘‘আমি কেন্দ্রীয় সংস্থার তদন্তে সহযোগিতা করব।’’

তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ। প্রায় ১৭ ঘণ্টা পর রাত সাড়ে ১২টা নাগাদ রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি। শুক্রবার শঙ্করের বাড়ি ছাড়াও তাঁর শ্বশুরবাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রের দাবি, শঙ্করের শ্বশুরবাড়ি থেকে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। যাইহোক, দিনভর জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর রাত সাড়ে ১২টা নাগাদ গ্রেফতার করা হয় শঙ্করকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…