Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কিছুটা কমলো রাতের তাপমাত্রা

South Bengal Weather Forecast
South Bengal Weather Forecast

 

কলকাতা, ১৭ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে। কলকাতার পাশাপাশি একাধিক জেলায় জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। তবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

সোমবার রাতেই কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে শহর লাগোয়া বিভিন্ন জেলাও। রাতের বৃষ্টির সৌজন্যে কলকাতায় মঙ্গলবার নেমেছে তাপমাত্রার পারদ। শহরের রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৫ ডিগ্রি কমে ১৮.৪ ডিগ্রিতে নেমেছে।

You might also like!