Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

West Bengal

4 years ago

Weather Forecast of Bengal : দুই বঙ্গেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

forecast-heavy-rainfall-both Bengal
forecast-heavy-rainfall-both Bengal

 

কলকাতা, ৩১ জুলাই : রবিবার সকাল থেকে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টিপাত । দক্ষিণবঙ্গেও থেকে থেকে বৃষ্টি হচ্ছে । আগামীই দুইদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। দিনভর দফায় দফায় বৃষ্টিরপাতের সম্ভাবনা শহরে। রাতের পর থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ।

You might also like!