Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে জয়ের পর শুভেন্দুর আক্রমণ, ‘রাহুল-তেজস্বী-মমতা শেষ’ দাবি

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বাংলায় জোড়া জয়, আর তার পরই সরাসরি লখনউকে চ্যালেঞ্জ! শুভেন্দু অধিকারী-র বার্তায় স্পষ্ট—লড়াই এবার শুধু বাংলায় সীমাবদ্ধ নয়। আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-কে রাজনৈতিকভাবে ‘মুছে ফেলার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের দুই আসন, নন্দীগ্রাম এবং ভবানীপুরে জয়ী হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ এবং জৈন ভোটারদের কৃতিত্ব দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, “নন্দীগ্রামের হিন্দুরা আমাকে পুনরায় জিতিয়েছেন। সেখানে পুরো মুসলিম ভোট তৃণমূলে গিয়েছে। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈনরা আমাকে ভোট দিয়েছেন। এটা হিন্দুত্ব, বাংলা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়।” সিপিএম-এর একটি অংশও তাঁকে ভোট দিয়েছেন বলে জানান। (Akhilesh Yadav)

আর তার পরই সরাসরি অখিলেশকে বার্তা দেন। বলেন, “শেষ, সব শেষ…রাহুল গাঁধীও শেষ, তেজস্বী যাদব আগেই শেষ হয়ে গিয়েছে। আজ শেষ হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামী উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশ যাদবও শেষ।” মমতার রাজনৈতিক নির্বাসন শুরু হয়ে গেল বলেও জানান শুভেন্দু। এমনকি আম আদমি পার্টির সঙ্গেও তুলনা করেন তৃণমূলকে। আম আদমি পার্টির মতোই তৃণমূলের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন। বিজেপি-র অভূতপূর্ব জয়ের জন্য রাজ্য এবং কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানান শুভেন্দু। রাজ্যের সব সরকারি কর্মী, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীকেও ধন্যবাদ জানান। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভরসা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কর্মীর জয়। বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ।” 

শুভেন্দু আরও লেখেন, “আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। সরকারি কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় বাহিনীকেও ধন্যবাদ। রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা।”

You might also like!