West Bengal

3 years ago

Fire at Trinamool party office : পূর্ব মেদিনীপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন, রাজনৈতিক চর্চা শুরু

Fire at Trinamool party office (File Picture)
Fire at Trinamool party office (File Picture)

 

কাঁথি, ৩০ এপ্রিল : তৃণমূলের দলীয় কার্যালয়ে ‘আগুন’, দেওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে । শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়াতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে। সেই রাতেই ঘটনা আসে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল । যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক্তারপুরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় । গভীর রাতে ঘটনা চলে আসে ভূপতিনগর থানার পুলিশ। এলাকার তৃণমূল কর্মীরা বাড়ি থেকেই জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দলীয় কার্যালয়টি। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ জানার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বোম ও পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “ভগবানপুর বিধানসভার মানুষ বিধানসভা ভোটে বিজেপিকে আশীর্বাদ করেছেন। পঞ্চায়েত ভোটে পরাজয় নিশ্চিত জেনে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করছে তৃণমূল নেতাদের কেউ কেউ।” তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন কীভাবে লাগল, তার সঠিক তদন্ত করবে পুলিশ। তবে, তদন্তের নামে মিথ্যা অভিযোগে বিজেপি কর্মীদের হেনস্থা করা যাবে না বলে তাঁর দাবি।

You might also like!