Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Liluah: লিলুয়াতে লাইনচ্যুত ফাঁকা ট্রেন; হাওড়া-বর্ধমান শাখায় ব্যাহত পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

Liluah Station (File Picture)
Liluah Station (File Picture)

 

হাওড়া, ২৮ মে : পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি লোকাল ট্রেন। মঙ্গলবার সকাল ৭.০৫ মিনিট নাগাদ লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়া ট্রেনটি ফাঁকা ছিল। তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। তাছাড়া অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। আধ ঘণ্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে। তবে ধীর গতিতে চলতে থাকে ট্রেন।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু সকাল ৭.০৫ মিনিট নাগাদ ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল, বর্ধমান লোকাল। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র বলেন, “দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে।"

You might also like!