West Bengal

2 years ago

Cow smuggling case:গোরু পাচার মামলায় অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে তলব ইডির

ED summons four close people involved in cow smuggling case
ED summons four close people involved in cow smuggling case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোরু পাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে তলব করল ইডি। ৪ আগস্ট দিল্লির অফিসে তাঁদের তলব করেছে ইডি।

ইডি সূত্রে খবর, গোরু পাচার মামলায় বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ, তৃণমূল কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও ওমর শেখকে দিল্লিতে তলব করেছে ইডি।

তৃণমূল কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় একসময় অনুব্রত’র ছায়াসঙ্গী ছিলেন। অনুব্রতকে জেরা করে এবং তাঁর বাড়ি ও রাইস মিলে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হওয়া বেশকিছু নথিতে বিশ্বজ্যোতির নাম ছিল। তারই ভিত্তিতে এর আগে বিশ্বজ্যোতির বাড়িতে খান্না তল্লাশিও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেসময় আটক করা হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, গোরু পাচার মামলায় নাম জড়িয়েছে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। গত বছর বীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। তিহাড় জেলে বন্দি রয়েছেন তিনি এবং তাঁর কন্যা সুকন্যা। এই মামলায় এখনও অনুব্রত’র নামে-বেনামে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। খোঁজ মিলেছে কালো টাকারও। এবার অনুব্রত ঘনিষ্ঠ কয়েকজনের তালিকা তৈরি করে নতুন করে জিজ্ঞাসাবাদের শুরু করা হয়েছে।


You might also like!