Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Again water released: ফের জল ছাড়া হল দুর্গাপুর ব্যারাজ থেকে, একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

Durgapur barrage has run out of water again
Durgapur barrage has run out of water again

 

কলকাতা, ৩ অক্টোবর: নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি হচ্ছে, আর তাই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াল দুর্গাপুর ব্যারাজ। মঙ্গলবার সকাল ৬টা পর থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। সোমবার থেকেই জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)। সেই জল পশ্চিম বর্ধমানে পৌঁছনোর পর, দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া শুরু করেছে সেচ দফতর। এর জেরে দামোদরের নিম্ন অববাহিকায় পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা।

নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এই বৃষ্টি চলতে পারে ৫ অক্টোবর পর্যন্ত। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও ডিভিসি মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ৭টি জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!