Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sikkim:সিকিমে হড়পা বানে মৃত্যু বেড়ে ২৬, নিখোঁজের সংখ্যা এখনও ১৪২

Death toll rises to 26 in Harpa Ban in Sikkim
Death toll rises to 26 in Harpa Ban in Sikkim

 

গ্যাংটক, ৭ অক্টোবর : মেঘভাঙা বৃষ্টি এবং লোনাক হ্রদ উপচে বন্যায় বিপর্যস্ত সিকিমে এখন শুধুই ধ্বংসের ছবি আর হাহাকার। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, সেনা কর্মী-সহ শতাধিক মানুষ নিখোঁজ, সংখ্যাটা ১৪২।

প্রশাসন সূত্রের খবর, ১৮টি দেহই উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে। এদের মধ্যে চারজন জওয়ান-সহ ছ'জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। যত দ্রুত সম্ভব ১০ নম্বর জাতীয় সড়ক মেরামত করার চেষ্টা চলছে। সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক।

গত বুধবারের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ২৫ হাজারের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। ১,২০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি সেতু তলিয়ে গিয়েছে। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

You might also like!