Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

West Bengal

2 years ago

Dhupguri:ধূপগুড়িতে লরি ও পুলিশের পাইলট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চার পুলিশকর্মী

collision between a lorry and a police pilot van in Dhupguri
collision between a lorry and a police pilot van in Dhupguri

 

ধূপগুড়ি, ২ জুলাই  : জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর লরি ও পুলিশের পাইলট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চার পুলিশকর্মী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পাইলট ভ্যানটি বেপরোয়া গতিতে ওভারটেক করে এসে ভুল পথে লরির মুখোমুখি ধাক্কা মারে। উলটো দিক থেকে লরির পেছনে অন্য একটি ট্রেলার ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে আনতে যাচ্ছিল পুলিশের পাইলট ভ্যানটি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে পাইলট ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত পুলিশকর্মীদের ধূপগুড়ি দমকল বাহিনী ও ধূপগুড়ি থানার অ্যাম্বুল্যান্স উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ের ওপর ব্যাপক যানজট তৈরি হয়। পরে ট্রাফিক গার্ড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


You might also like!