Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Chief Minister's cannon against Delhi :ভাঙনরোধে অর্থ বরাদ্দ না হওয়ায় দিল্লির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

কলকাতা, ২৬ এপ্রিল  : ভাঙন রোধে কেন্দ্রের তরফে কোনও অর্থ বরাদ্দ না হওয়ায় দিল্লির বিরুদ্ধেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নর সভাঘরে বুধবার দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেলেঘাই কপালেশ্বরীর টাকাও ওরা দেয়নি ৷ আমরাই করেছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান ৩০ বছর ধরে পড়ে আছে ৷ আমরা বারবার বলেছি ৷ যারা একশো দিনের টাকা দেয় না, তারা ভগবানগোলা, মালদায় ভাঙনের টাকা দেবে, এটা ভাবলে কী করে ?’’

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘ফরাক্কায় ইন্দো বাংলাদেশ জলচুক্তি অনুযায়ী ৭০০ কোটি টাকার পাওনা আছে, তা দেয়নি এখনও ৷’’ এর পর তিনি বলেন, ‘‘গঙ্গার ভাঙন এভাবে আটকানো যাবে না ৷ গঙ্গার ভাঙন হতেই থাকবে ৷ কারণ, নদী, প্রকৃতি, বন, জঙ্গল, আকাশ, মাটি আমাদের হাতে নেই ৷’’ মুখ্যমন্ত্রীর প্রস্তাব, গঙ্গা ভাঙন আটকাতে অন্য কোনও সিস্টেম করতে হবে ৷ গঙ্গার পাড়ে যাঁরা থাকেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ৷ শুধু জমিটা দেওয়া হবে ৷ তাঁরা ঘরবাড়ি তৈরি করে নেবেন ৷ এর জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি তৈরি করা হোক।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…