Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Nisith Pramanik: বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী! খুনের মামলায় নিশীথ প্রামাণিকে রক্ষাকবচ দিল না হাই কোর্টের সার্কিট বেঞ্চ

Nishith Pramanik (File Picture)
Nishith Pramanik (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক খুনের ঘটনায় নাম জড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের। তাঁর নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খুনের ধারায় মামলা করে পুলিশ। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও।সেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমিত শাহের ডেপুটি। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ জানুয়ারি। 

এ দিন সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশীথ প্রমাণিকের নির্দেশে গুলি চালানোর অভিযোগ ছিল। ওইমামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথের আইনজীবী।’’ অদিতি আরও জানান, ডিভিশন বেঞ্চ এ দিন রক্ষাকবচের আবেদন নাকচ করে আগামী ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। চাইলে পুলিশ নিশীথকে গ্রেফতার করতে পারবে বলেও সহকারী সরকারি আইনজীবীর মত।


You might also like!